চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসায় বই উৎসব পালিত
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে নজমিয়া কামিল মাদরাসায় বই উৎসব-২০২৪ পালিত হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়েছে এবং অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সোমবার (০১ জানুয়ারি) সকালে মাদরাসা মিলনায়তে এ উপলক্ষে আয়োজিত বই উৎসবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, সাবেক জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাশেম, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ কে এম শামসুদ্দীন, পরিচালনা কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল জলিল রিপন, বিশিষ্ট সমাজসেবক ইসহাক দুলাল মুহুরী, পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি ও মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, পরিচালনা কমিটির সদস্য তৌহিদুর রহমান ও মিজানুর রহমান চৌধুরী টিটু প্রমুখ।
এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সচেতন অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন