ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে বিনামূল্যে নতুন বই বিতরণ অনুষ্ঠিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১-১-২০২৪ দুপুর ৩:৪৮

সারাদেশের নেয় জয়পুরহাটে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে  জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী। এসম উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন,  রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক।

অপরদিকে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণী  অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন।

এদিকে জয়পুরহাট রওজাতুল কুরআন মাদ্রাসায় নতুন বই বিতরণ করা হয়েছে। মাদ্রাসার পরিচালক মাশরেকুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর পাপিয়া বারিক প্রমুখ।  

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে সদর উপজেলার ৬০ টি স্কুলে ২০ হাজার ৩৭২ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৯১ হাজার বই বিতরণ করা হয়েছে। ৩৮ টি মাদ্রাসার ৫ হাজার ৯৪৭ জন শিক্ষার্থীর মাঝে দাখিল পর্যায়ে ৭৮ হাজার ৯০০ জন এবং ইবতেদায়ী পর্যায়ে ৭১ হাজার ৯০০ বই বিতরণ করা হয়েছে। 

এ দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে জয়পুরহাটে  ৩ লাখ ৮৭ হাজার নতুন বই বিনা মূল্যে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে। জেলার ৬০২টি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ হাজার ৮৫৮ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে তুলে দেওয়া হবে ৩ লাখ ৮৬ হাজার ৭৯৩টি নতুন বই।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ