ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

গাইবান্ধা ডিশির বিরুদ্ধে অভিযোগ করলেন ২১ সংবাদ সংবাদকর্মীরা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১-১-২০২৪ দুপুর ৪:২০

গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণের অভিযোগ তুলেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। শনিবার (৩০ ডিসেম্বর) রাতে ডিসির বদলি চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর অভিযোগ দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের ২১ জন সংবাদকর্মী।

অভিযোগে উল্লেখ করা হয়, জেলায় গণমাধ্যমকর্মীরা প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে উন্নয়ন সাংবাদিকতা করে আসছেন। সরকার ও প্রশাসনের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড জাতির সামনে তুলে ধরছেন সাংবাদিকরা। কিন্তু গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল যোগদানের পর থেকে স্থানীয় সাংবাদিকদের তিনি এড়িয়ে চলছেন। তিনি কোনো গণমাধ্যমকর্মীর ফোন রিসিভ করেন না। ফলে রাষ্ট্রের স্বার্থে, সংবাদ সংক্রান্ত ও নির্বাচনী কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানাতে পারছেন না সাংবাদিকরা।

এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তার নিয়োজিত এপিএসের (নির্বাহী ম্যাজিস্ট্রেট) কাছে চিরকুটের মাধ্যমে সাক্ষাতের বিষয় উল্লেখ করতে হয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও তার সঙ্গে সাক্ষাতের অনুমতি পাওয়া যায় না। জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড ও জাতীয় দিবসের কর্মসূচিতে কোনো গণমাধ্যমকর্মীকে আমন্ত্রণ বা অবগত করা হয় না।

এমনকি তথ্য সংগ্রহের জন্য জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় কোনো সাংবাদিক প্রবেশ করলে তাকে অপমান করে বের করে দেওয়া হয়। নির্বাচন সংক্রান্ত সংবাদ তৈরিতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের বক্তব্য না পাওয়ায় চরম বিপাকে পড়তে হচ্ছে গণমাধ্যমকর্মীরা।

গত ২৭ ডিসেম্বর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনের প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানার মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। পরে ইসি সাংবাদিকদের ব্রিফিং শুরু করেন। ব্রিফিংয়ের এক পর্যায়ে স্থানীয় সাংবাদিকরা ডিসির বিরুদ্ধে ইসিকে ফোন না ধরার বিষয়টি তুলে ধরেন।

অভিযোগে আরও বলা হয়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ নির্বাচন। এ নির্বাচনের আগে তাকে বদলি করা গাইবান্ধার মানুষের কাছে সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

সময় টিভির গাইবান্ধা প্রতিনিধি মো. বিপ্লব ইসলাম ও আর টিভির প্রতিনিধি ফেরদৌশ জুয়েল বলেন, ২৭ ডিসেম্বর ইসি রাশেদা সুলতানাকে ফোন না ধরার বিষয়টি জানানো হয়। তার আশ্বাসের পরও রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ফোন রিসিভ করছেন না।
অভিযোগের বিষয়ে জানতে গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ

পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন