ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বাগমারাকে বদলে দিতে কৃষি খাতে ব্যাপক ভূমিকা রাখবো: অধ্যক্ষ আবুল কালাম আজাদ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১-১-২০২৪ বিকাল ৫:২৬

 রাজশাহী-৪ (বাগমারা) আসনের আ'লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তাহেরপুর পৌরসভার সফল মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেছেন, নৌকা মানেই উন্নয়ন, নৌকা মানেই সমৃদ্ধি, নৌকা মানেই টেকশই বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ তৈরির পথ প্রদর্শক নৌকা। নৌকাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অংশ গ্রহণ করার আহবান জানাচ্ছি।

তিনি বলেন, বাগমারাবাসীকে আর প্রতিশ্রুতি'র মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না। উন্নয়ন না করতে পারলে আমাকে জবাবদিহি'র মধ্যে নিয়ে আসবেন। আমি জনগণের সেবক হিসেবে  প্রতিটি কাজে জবাবদিহি করতে চাই। আমি কারো স্যার হতে চাই না, আমাকে আপনাদের সন্তান ভাই হিসেবেই সবসময় পাশে পাবেন। আমাকে একবার নির্বাচিত করেন, ফলাফল আপনাদের হাতেই উপহার দিবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, নির্বাচিত হলে আপনাদের বাগমারাকে উন্নত জীবনযাত্রাসহ কৃষি খাতে ব্যাপক ভূমিকা রাখবো। রাস্তাঘাটসহ তরুণ প্রজন্মে বড় সমস্যা বেকারত্ব কমিয়ে আনতে নতুন নতুন উদ্দোক্তা তৈরি করবো ইনশাআল্লাহ। উপজেলার প্রতিটি ইউনিয়ন হবে স্মার্ট ডিজিটাল ইউনিয়ন। ঘরে বসেই সেবা প্রত্যাশীরা সেবা পাবেন এমন কাজ অবশ্যই করবো। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে উন্নয়ন ধারা অব্যাহত আছে। অব্যাহত উন্নয়নের অংশ হিসেবে আপনারা নৌকায় ভোট দিবেন। আমি কথা দিচ্ছি আগের যে কোনো সময়ের চেয়ে বাগমারার উন্নয়ন শতভাগ বেশি হবে।  

সোমবার ( ১ জানুয়ারি ) বাগমারার ভবানীগঞ্জে গণসংযোগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশের সকল স্থানের উন্নয়ন হয়েছে। 

রাজশাহীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশের এতো সব উন্নয়ন হয়েছে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য। দেশের জনগন এখন শান্তিতে আছে। তিনি বলেন, উন্নয়নের জন্য দেশের সকল স্থানের নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে আমাদের উপজেলাবাসী  অতন্দ্র প্রহরীর ভূমিকায় কাজ করছেন। তাঁরা সকল অপতৎপরতা রুখে দাঁড়িয়েছে। উপজেলা আ'লীগসহ সকল শ্রেণী পেশার মানুষ এখন নৌকা'র পক্ষে কাজ করছে। তারা বুঝে গেছে উন্নত জীবনযাত্রা মানেই নৌকা। 
এসময় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

জুড়ীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পেলেন শাহীন মিয়া

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে একক বক্তৃতা ও গবেষণা প্রকল্পের অগ্রগতি সেমিনার

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনকে কারাদণ্ড

কুড়িগ্রামে অজগর সাপ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

লোহাগড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ

পাঁচ জেলা নিয়ে বগুড়া বিভাগ গঠনের উদ্যোগ, মিলেছে জনপ্রতিনিধিদের সর্বসম্মত সমর্থন

উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় ট্রেড সিলেকশন মিটিং’অনুষ্ঠিত

আদালতে নেওয়ার পথে ছাত্রলীগ নেতার জয় বাংলা স্লোগান

রাজস্থলী উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

চাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১