নির্বাচিত হলে নতুন ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের চেষ্টা করবো : এস এম আল মামুন
চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন বলেন সিটি কর্পোরেশনের ২টি ওয়ার্ড আমার সংসদীয় আসনের অর্ন্তগত। এ এলাকার উন্নয়নের মূল কাজ করবে সিটি কর্পোরেশন তবুও সাধ্যের মধ্যে চেষ্টা করব উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার। আমার বাবা কাসেম মাস্টার কাট্টলীবাসীর জন্য হাশেম-নাজের হাসপাতাল ও ৯নং ওয়ার্ডে স্বল্প আয়ের মানুষের জন্য বঙ্গবন্ধু স্কুল প্রতিষ্ঠা করেন। আমিও নির্বাচিত হলে এ ২ ওয়ার্ডে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের চেষ্টা করব। একটি বৃহৎশিল্প ও জনবহুল এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন খুবই জরুরী। ১ জানুয়ারি ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে গণসংযোগ কালে জনতার উদ্দেশ্য দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সিটি কাউন্সিলর আলহাজ্ব জহুরুল আলম জসিম, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল আবছার মিয়া, ইলিয়াছ খাঁন, আনোয়ার হোসেন, হারুন গফুর ভূঁইয়া, মোস্তফা কামাল বাচ্ছু, জুলফিকার আলী মাসুদ, জাহাঙ্গীর করিম নয়ন, মোঃ জসিম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি গোলাম রসুল নিশান প্রমুখ। তিনি সিডিএ ১নম্বর সড়ক, বিশ্ব কলোনী, ফিরোজশাহ কলোনী, ১ নম্বর ঝিল, ২ নম্বর ঝিল, কৈবল্যধাম, মালিপাড়া, আকবরশাহ, ফয়েজলেক, নূরীয়া মাদ্রাসা, সিডিএ মার্কেট, অংলকার, জোলাপাড়া, একেখাঁনসহ বিভিন্ন এলাকা গণসংযোগ করেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন