ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নরসিংদীতে হত্যা মামলার আসামীরা প্রকাশ্যে নৌকার প্রচারণায়, পুলিশের কাছে পলাতক


ইদুল ফিতর photo ইদুল ফিতর
প্রকাশিত: ২-১-২০২৪ দুপুর ১২:১৮

নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষার জুলহাস হত্যা মামলার আসামীদের প্রকাশ্যে নৌকার প্রচারণায় দেখা গেলেও পুলিশের কাছে ৮ মাস ধরেই তারা পলাতক রয়েছে। অন্যদিকে আসামীদের নানা হুমকি ও আতঙ্কে দিন কাটাচ্ছেন নিহত জুলহাস এর পরিবারের সদস্যরা।
 
সম্প্রতি রায়পুরা উপজেলায় নৌকার প্রচারণার একটি উঠান বৈঠকে যোগ দিতে প্রায় কয়েক শতাধিক মানুষের একটি মিছিল সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায় জুলহাস হত্যা মামলার আসামী আরিফ ও শাহ আলম কে। তবে প্রকাশ্যে তারা এই চলাফেরা করলেও পুলিশের কাছে তারা পলাতক রয়েছে দীর্ঘ ৮ মাস ধরে।

প্রকাশ্যে আসামীদের মিছিলে দেখা গেলেও তাদের গ্রেফতার কেন করা হচ্ছে না এ প্রশ্ন মামলার আয়ু এস আই মাহমুদুল হাসানকে করলে তিনি বলেন, তিনি অস্বীকার করে বলেন প্রকাশ্যে তাদের ঘুরাফেরা করছে না। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

একটি সূত্রে জানা যায়, আসামীদের সাথে মামলার আয়ু এসআই মাহমুদুল হাসান এর রয়েছে গোপন সখ্যতা, আসামীরা এসআই মাহমুদুল হাসানকে ম্যানেজ করেই তারা প্রকাশ্যে চলাফেরা করে। এমনকি আসামীদের সাথে এসআই মাহমুদুল হাসানকে দোকানে বসে চা খেতেও দেখেছেন এলাকাবাসী। এসব দেখে এলাকাবাসীরা বলেন, পুলিশ বাহিনীতে এমন কিছু অসাধু সদস্য থাকার কারণেই আজ সমাজের  সাধারণ মানুষরা সঠিক বিচার পায় না।

উল্লেখ্য,  গত (২২ এপ্রিল) ঈদের দিন বিকেলে নিলক্ষার বীরগাঁও গ্রামে পরপর কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে উল্লাস করছিল একদল সন্ত্রাসী। এ সময় মুরগির খামারি জুলহাস মিয়াসহ স্থানীয়রা বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে জুলহাসের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় জুলহাসসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর জুলহাস মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে এ ঘটনার দুই দিন পর নিহত জুলহাসের মা হালিমা খাতুন বাদী হয়ে রায়পুরা থানায়, ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, জবা মেম্বার (৫০), সুমন (২৩), রাজিব (২১), এনামুল (২৩), জিহাদ (১৮), আরিফ (২১), জালাল (৩৫), সোহরাব (২৮), সোহাগ (১৮), ছোটন (২৫), শাহআলম (৩৫), সাজিদ (১৯)। পরে এ মামলায় (২৬ এপ্রিল) বুধবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নরসিংদীর রায়পুরা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থেকে দুটি গুলিভর্তি একটি একনলা বন্দুকও উদ্ধার করা হয়। (২৬ এপ্রিল) সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ