নৌকা দিছে আপনারে আর বৈঠা দিছে আমারেঃ নিক্সন চৌধুরী
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমার ফুফু (শেখ হাসিনা) নৌকা দিছে আপনারে আর বৈঠা দিছে আমারে। এখন বৈঠা ছাড়া নৌকা নিয়ে নদীতে নামছেন এখন নৌকা এদিক ওদিক যায় আর ঘোরাঘুরি করে। আর আমি বৈঠা দিয়ে কলাগাছের ভেলা নিয়ে নদী পাড়ি দিয়ে যাব।
সোমবার (১ জানুয়ারি) রাত ১০টায় সদরপুর উপজেলার সদর ইউনিয়নের ১৪ রশি গ্রামে শাম ডাক্তারের বাড়ির উঠান বৈঠকে এ কথা বলেন। তিন কাজী জাফর উল্লাহ কে উদ্দেশ্য করে বলেন কাজী সাহেব আপনি মঞ্চে উইঠা খালি কান্দেন, কান্দেন কেন। গত ১০ বছরে জনগণের কোনো খোঁজ খবর নেন নাই। করোনার সময় আসেন নাই। এখন আইসা কন নৌকা নৌকা।
তিনি আরো বলেন গত ১০ বছর আমি উন্নয়ন করেছি মূল্যায়ন করেছি আপনাদের সুখ-দুঃখের সময় কাছে থেকেছি। স্কুল কলেজ রাস্তাঘাট শতভাগ বিদ্যুতায়ন করে করেছি এইজন্য আপনাদের ভোটের দাবীদার আমি।
এসময় আরো উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদর ইউনিয়ন চেয়ারম্যান কাজী জাফর, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, জেলা আঃ লীগের সদস্য শায়েদীদ গামাল (লিপু) বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লিটন হাওলাদার, ডাঃ ফিরোজ মাহমুদ, আবু বকর সিদ্দিক হাজী মহাসিন তালুকদার সহ আরো অনেকেই।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন