ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গাইবান্ধা-৪

নির্বাচনী সভায় ভুরিভোজ, আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদকে শোকজ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২-১-২০২৪ দুপুর ২:১৫

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

সোমবার (১ জানুয়ারী) বিকেলে গাইবান্ধা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ (গোবিন্দগঞ্জ) মো. মামুনুর রশীদ এই কারণ দর্শানোর নোটিশ দেন।

এর আগে গত রোববার (৩১ ডিসেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলার বাইগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবুল কালাম আজাদের এক নির্বাচনী সভায় চার মণ চাল ও এক মণ মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে ভোটারদের খাওয়ানোর ছবি ও সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ (চৌকি) আদালতে ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে তাকে লিখিতভাবে 'কেন নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না' সেই ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, রোববার গোবিদাগঞ্জ উপজেলার বাইগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে চার মণ চাল এবং এক মণ মুরগির মাংস দিয়ে রান্না করা খিচুড়ি ভোটারদের পরিবেশন করা হয়। পরে সেই খবর ছবিসহ গণমাধ্যমে প্রকাশিত হয়।

নোটিশে আরও বলা হয়, 'আপনার কর্মকাণ্ডের মাধ্যমে আপনি নির্বাচনী আচরণ বিধিমালা-২০০৮ এর ১০৯ (চ) বিধির বিধান লঙ্ঘন করেছেন।'

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা