আক্কেলপুরে রাতে নৌকার দুই নির্বাচনী ক্যাম্পে আগুন
জয়পুরহাট-২ (আক্কেলপুর, ক্ষেতলাল, কালাই) আসনের আক্কেলপুর নির্বাচনী এলাকায় নৌকা মার্কার প্রার্থীর দুইটি নির্বাচনী এলাকাভিত্তিক অস্থায়ী ক্যাম্পে রাতের অন্ধকারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার রাতে আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নে ঘটনাটি ঘটেছে।
দলীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রায়কালী ইউনিয়নের খাঁপাড়া এবং শৃগালদিঘী গ্রামে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আবু সাইদ আল-মাহমুদ স্বপনের দুইটি নির্বাচনী ক্যাম্প ছিল। সোমবার রাতে দূর্বৃত্তরা ওই দুটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়। এতে ওই ক্যাম্পগুলোর নির্বাচনী সরঞ্জাম, পোষ্টার এবং বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়।
রায়কালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, গত সোমবার রাতে দলীয় লোকজন ক্যাম্প থেকে চলে যাওয়ার পর খাঁপাড়া নির্বাচনী ক্যাম্পে আগুন দেয় দূর্বৃত্তরা। স্থানীয় পথচারী আগুন দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা এসে আগুন নিভিয়ে ফেলি। ততক্ষণে সমস্ত ক্যাম্প পুড়ে যায়। এর কিছু পর প্রায় আধা কিলোমিটার দূরে শৃগালদিঘী ক্যাম্পেও আগুন দেওয়া হয়েছে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ রাতেই দুটি ঘটনাস্থল পরির্দশন করেছে। পুলিশ খাঁপাড়া নির্বাচনী ক্যাম্প থেকে একটি ম্যানিব্যাগ পেয়েছে। সেই ম্যানিব্যাগে বুলবুল নামের একজনের ছবি রয়েছে।
আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী বলেন, সোমবার রাতে আমাদের দুইটি নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে ওই ক্যাম্পের বেশ কিছু মালামাল পুড়ে গেছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, রায়কালী ইউনিয়নে আধা কিলোমিটার দূরত্বে নৌকা প্রতীকের দুটি নির্বাচনী ক্যাম্প আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ একটি ক্যাম্প থেকে ম্যানিব্যাগ জব্দ করেছে। তবে এঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়