রায়গঞ্জে নৌকার প্রতীকে প্রার্থীকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ১
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. আব্দুল আজিজকে জনসভা চলাকালীন ‘উঠেন আপনি, কীসের এমপি হয়েছেন’ বলে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে নুরুল ইসলাম প্রামানিক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতিতে নির্বাচনি জনসভা চলাকালীন সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল ইসলাম প্রামানিক এসে ডা. আব্দুল আজিজের সাথে অশালীন আচরণ করেন এবং মাইক্রোতে উঠিয়ে নেয়ার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে সলঙ্গা থানায় প্রেরণ করে। এসময় তার কাছে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। তিনি সিরাজগঞ্জ-৩ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম কর্মী বলে জানা গেছে।সলঙ্গা থানার এস আই আব্দুল লতিফ জানান, এ ঘটনার প্রেক্ষিতে আমরা তাকে আটক করে সলঙ্গা থানায় প্রেরণ করি। মামলার প্রস্তুতি চলছে।
আটককৃত নুরুল ইসলাম প্রামানিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসন থেকে মুক্তিজোটের প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। পরে যাচাই বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন