ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আধুনিক মতলব গড়তে চাইঃএম ইসফাক আহসান সিআইপি


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২-১-২০২৪ দুপুর ৪:৩৮

চাঁদপুরে-২ আসনে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম. ইসফাক আহসান সিআইপি। সকাল থেকে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং তুলে ধরছেন মতলববাসীর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

সকাল সন্ধ্যা নির্বাচনী প্রচারনায় উপজেলার বিভিন্ন স্থানে সাড়া ফেলেছেন তিনি। এছাড়াও  নির্বাচনের তারিখ যত এগিয়ে আসছে ততোই ঈগল প্রতীকের পক্ষে জনসমাগম বাড়ছে বলে জানা গেছে। নির্বাচনী আসনটির সর্বত্র বিরামহীন প্রচারনা চালিয়ে যাচ্ছেন ও তার কর্মী-সমর্থকরা। এর ধারাবাহিকতায় মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে ঈগল প্রতীকের পথসভা ও লিফলেট বিতরণ করেন। 

 মতলব বাসীকে  সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত  প্রতিশ্রুতি দিয়েছেন । তিনি উন্নয়নের জন্য পরিবর্তন চান। সংসদ সদস্য নির্বাচিত হলে জনগণের চাহিদা ও ইচ্ছার প্রতিদান দিবেন  পাশাপাশি তিনি গ্রামে সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এই সময় তিনি বলেন ৭ তারিখের ভোটের বিজয়ী হলে আধুনিক মতলব করতে চাই। পথ সভায় উপস্থিত হাজার হাজার মানুষ এসময় ঈগল প্রতীকের স্লোগানে মুখর হয় সমাবেশ স্থল।

এছাড়াও দুপুরে পর থেকে সমাবেশ স্থলে নেতা-কর্মীতে পরিপূর্ণ হতে দেখা যায়।এসময় উপস্থিত জনতা  ঈগল প্রতীকের ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিলে স্লোগান দেয়। এসময় আমন্ত্রিত নেতারা বক্তব্যে বলেন, ঈগল প্রতীকের প্রার্থী ইসফাক আহসানকে বিজয়ী করলে মতলব উপজেলায় সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান । স্মার্ট উপজেলা গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন। 

বিকেলে মতলব দক্ষিণ নারায়ণপুর ইউনিয়নের সারপার গ্রামে পথসভা করেন তিনি। ইসফাক আহসান বলেন, স্বাধীনতার পক্ষে জাতির সূর্যসন্তানরা আজ এখানে উপস্থিত হয়ে আমাকে সাহস যুগিয়েছে। এই গণজোয়ার আরো বাড়বে এবং ৭ তারিখে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে মতলবের শান্তির পক্ষে ভোট দেবে বলে জানান তিনি।

এসময় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম বরকন্দাজ ও স্থানীয় মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ