চাঁদপুরে ৫টি আসনে নৌকা প্রার্থিকে বিজয়ী করতে সংবাদ সম্মেলন
চাঁদপুরের ৫টি আসনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থিদের বিজয়ী করতে সংবাদ সম্মেলন করেছেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী। মঙ্গলবার চাঁদপুর প্রেসক্লাবে ২ জানুয়ারি সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী তিনি বলেন সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতীক, এই নৌকা স্বাধীনতা-সার্বভৌমত্ব লাভের প্রতীক, এই নৌকা এদেশের কোটি কোটি মানুষের ভালোবাসার প্রতীক, এই নৌকা উন্নয়ন-সমৃদ্ধির প্রতীক। আমার দৃঢ় বিশ্বাস, বিগত নির্বাচনের মতো এবারও চাঁদপুরের ৫টি আসনে নৌকা প্রতীকের প্রার্থীগণ বিজয়ী হলে জননেত্রী শেখ হাসিনা চাঁদপুরবাসীকে আরো অনেক উন্নয়ন উপহার দিবেন। আসন্ন সরকারের মন্ত্রীসভায় চাঁদপুরের এমপিগণ গুরুত্বপূর্ণ স্থান লাভ করে জেলাবাসীর মুখ উজ্জ্বল করবেন। প্রিয় চাঁদপুরবাসী, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা চাঁদপুর জেলার ৫টি আসনে যোগ্য, গ্রহণযোগ্য, জনপ্রিয় ও অভিজ্ঞ নেতাকে আওয়ামী লীগের মনোনয়ন তথা নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছেন। তাঁরা হলেন : চাঁদপুর-১ আসনে ড. সেলিম মাহমুদ, চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম, চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মনি, চাঁদপুর-৪ আসনে মুহম্মদ শফিকুর রহমান, চাঁদপুর-৫ আসনে মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। তাঁরা সবাই ইতোমধ্যে স্থানীয়, জাতীয় এমনকি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধা, দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
সংবাদ সম্মেলনে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদৎ হোসেন শান্তের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান সুমন,সহ সভাপতি মোঃ সোহেল রুশদিসহ আর প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied