স্কুলের ৪র্থ শ্রেণির কর্মচারি নিয়োগে অনিয়ম, এলকা বাসির বিক্ষোভ
নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশির হাট ইউনিয়নের রামেশ^রপুর এম এম উচ্চ বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির কর্মচারি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এসময় অবৈধ নিয়োগ বানিজ্য ও স্কুল পরিচালনা কমিটির সভাপতির অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে ¯েøাগান দিয়ে প্রতিবাদ জানায় এলাকায় বাসি।
সরজমিনে গিয়ে জানা যায়, চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ^রপুর মৌলভী মুকবুল উচ্চ বিদ্যালয় (এম এম হাই স্কুল) এ গত কিছুদিন যাবৎ বিভিন্ন পত্র পত্রিকায় ও পোষ্টারিং এর মাধ্যমে ৫টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল কর্তৃপক্ষ। একাধিক বার বিজ্ঞপ্তি প্রকাশিত করে গত ৭ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে পরিক্ষার মাধ্যমে নিয়োগ পক্রিয়া সম্পূর্ণ করেন স্কুল কর্তপক্ষ।
নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নিরাপত্তাকর্মী পদের চাকুরি প্রত্যাশি লিটন বলেন, আমি পরিক্ষায় পাশ করেছি। আমার কাছে ৪লাখ টাকা চেয়েছে সভাপতি। আমি ধারদেনা করে ১লাখ ৭৫ হাজার টাকা যোগাড় করে সভাপতির কাছে দিয়েছি। কিন্তু টাকা কম দেয়ায় আমি পরিক্ষায় পাশ করেও চাকরি পাইনি। আরেকটা ছেলে অন্য ইউনিয়ন থেকে এসে ৪লাখ টাকা দিয়ে চাকরি নিয়েছে। আমি এই নিয়োগ বাতিল করে পুনরায় আমাকে চাকরি দেয়ার জন্য কর্তপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
এছাড়াও একাধিক চাকরি প্রত্যাশি ও স্থানীয়রা সভাপতির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, এ স্কুলে সভাপতি ও প্রধান শিক্ষক মিলে স্কুলে নিয়োগ বানিজ্য করে বাহিরের লোকদেরকে চাকরি দিয়েছে। আমরা অনতিবিলম্বে এ ভুয়া ও টাকার বিনিময়ে নিয়োগ বাতিল করে প্রকৃত লোকদের চাকরি চাই।
তবে সকল অভিযোগের বিষয়ে চ্যালেঞ্জ করে এম এম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মঞ্জুরুল ইসলাম চৌধুরী মোহন বলেন, পরিক্ষার মাধ্যমে কোন প্রকার অনিয়ম ছাড়া যোগ্যতার বিত্তিতে এ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আর আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে তাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি যে, যদি কোন অনিয়মের প্রমাণ করতে পারে তাহলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্যা নিতে পারে, তাতে আমার কোন আপত্তি নেই। আর নিয়োগ সংক্রান্ত বিষয় আমার একক সিদ্ধান্ত বলে কিছু নেই। এখানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সকল সদস্য রেজুলেশনের মাধ্যমে স্বাক্ষর করে নিয়োগ সংক্রান্ত কাজ সম্পূর্ণ করা হয়। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কারো কাছ থেকে একটি টাকা নিয়েছি যদি কেউ প্রমান করতে পারে তাহলেও আমার বিরুদ্ধে ব্যাবস্থা নিতে পারে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে এমএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুর উদ্দিন জানান, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে। এতে কোন প্রকার অনিয়ম বা টাকা লেনদেনের বিষয়ে আমি জানিনা।
ঘটনার বিষয়ে জানতে চাইলে কবিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুব্রত দেবনাথ মুঠোফোনে জানান, নিয়োগ এর বিষয়ে কোন প্রকার অনিয়মের বিষয়ে আমার জানা নেই। তবে খোজ নিয়ে দেখে অনিয়মের বিষয় প্রমানিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরুঃ মো. মামুন খন্দকার
কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পুকুর পাড়ে সুরক্ষাদেয়ালের দাবি: রাজশাহী বর্ণালী-যাদুঘর সড়ক সংস্কারে ধীরগতি
খালিয়াজুরীতে কাদায় বেহাল সড়ক, নিজ অর্থায়নে সংস্কার করে দিলেন শাকিল
শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নেত্রকোণায় জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিবন্ধী পরিবারের ফসল নষ্ট-হামলার অভিযোগ
শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ
ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত