ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে নতুন বই বিতরণ উৎসব


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৩-১-২০২৪ দুপুর ১:৫৭

টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীরা বছরের শুরুতেই নতুন বই পেয়ে খুব খুশি। টাঙ্গাইল জেলা পরিষদ সংলগ্ন বস্তি এলাকায় ওই স্কুলে ২ জানুয়ারী মঙ্গলবার এ উৎসবের আয়োজন করা হয়। বই বিতরণ উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ রাশেদ খান মেনন (রাসেল), স্কুলের শিক্ষক মন্ডলী 'সহ শিশু শিক্ষার্থীরা। অতিথিরা বলেন, আসুন সবাই মিলে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যানে কাজ করি। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। টাঙ্গাইলে ফ্রেন্ডশিপ স্কুলটি ২০১২ সালে শুরু হয়েছিলো মাত্র ২৯ জন শিশু নিয়ে। এখন টাঙ্গাইল ফ্রেন্ডশিপ স্কুলে প্রায় দুইশত সুবিধাবঞ্চিত হত দরিদ্র, পথ শিশু বিনা বেতনে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে। একদিন সমগ্র বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছে যাবে এই শিক্ষাসেবা এই স্বপ্ন নিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের অন্যতম ডিজিটাল গণমাধ্যম সিএনআই এর হেড অব নিউজ (সিইও) জুয়েল আহমেদ। অতিথিরা আরো বলেন, প্রত্যেকেই নিজ নিজ সাধ্য অনুযায়ী এই ধরনের মহৎ উদ্দ্যোগের সহযোগী হতে পারেন। যদি সমাজের পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে কাজ করতে চান তাহলে এগিয়ে আসুন। যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মানবতার কল্যানে কাজ করি, তবেই বাংলাদেশ সুখী সমৃদ্ধ দেশে পরিণত হবে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত