ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ভোটের চার দিন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী -আতা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৩-১-২০২৪ বিকাল ৫:৪৩

ভোটের চার দিন আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাইবান্ধা -৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী  আতাউর রহমান সরকার। তিনি দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও সাঘাটা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক।

আজ বুধবার বিকেলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের বিষয়টি সকালের সময়কে নিশ্চিত করেছেন তিনি।

সাঘাটা-ফুলছড়ি গাইবান্ধা-৫ আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আতাউর রহমান সরকার। নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ কিছু এলাকায় পোস্টার ও ব্যানারও সাঁটিয়েছিলেন। কিন্তু প্রচার–প্রচারণা শুরুর ১৭ তম দিনে নির্বাচন থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে  আতাউর রহমান সরকার বলেন, ‘সরকারের একতরফা নির্বাচন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছি। আমার সরে দাঁড়ানোর বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কোনো আলোচনা হয়নি। মূলত আমি আর পারছি না, যার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

গাইবান্ধা-( সাঘাটা- ফুলছড়ি ) আসন থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহমুদ হাসান রিপন ও দলটির স্বতন্ত্র প্রার্থী ফারজানার আব্বি বুবলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা