১ সেপ্টেম্বর থেকে সারাদেশে একই দামে ইন্টারনেট
দেশের সবখানে একদামে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে ‘এক দেশ এক রেট’ কার্যক্রমের উদ্বোধন করলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে ব্রডব্যান্ট ইন্টারনেটের দাম একই হবে। একদাম হওয়ায় সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গুণগত সেবা দেয়ার প্রতিযোগিতা তৈরি হবে, ফলে গ্রাহকেরাই উপকৃত হবে। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিটিআরসির উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে এ সেবার উদ্বোধন করেন মোস্তাফা জব্বার।
এখন থেকে গ্রাহক পর্যায়ে ৫ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) গতির ইন্টারনেটের সর্বোচ্চ মূল্য হবে ৫০০ টাকা, ১০ এমবিপিএসের মূল্য ৮০০ টাকা এবং ২০ এমবিপিএসের মূল্য ১২০০ টাকা বেঁধে দেয়া হয়েছে। রাজধানী, শহর অথবা গ্রাম- সব স্থানের জন্য একই হারে একই দামে এ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কার্যকর হবে বলে বিটিআরসি থেকে জানানো হয়।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, আজকের দিনটা আমাদের স্মরণীয় একটি দিন। দশ বছর আগে ‘এক দেশ এক রেট’ এর জন্য রাস্তায় নেমেছিলাম। আজকের দিনটিতে তা সফল হলো। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এটি অন্যতম একটি মাইলফলক। ডিজিটাল কানেকটিভিটির জন্য ইন্টারনেট সহজলভ্য করতে হবে।
ডাক ও টেলিযোগাযোগ সচিব আফজাল হোসেন বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতিহারে ডিজিটাল বাংলাদেশ গড়া, ইন্টারনেটের দাম কমানো এবং শহরের সব সুযোগ-সুবিধা গ্রামে নিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে আজ সেটির প্রতিফলন হতে যাচ্ছে।
বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারে সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসি কর্মকর্তা, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইআইজি এবং আইএসপিএবির কর্মকর্তা অংশ নেন।
জামান / জামান
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা