ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বরিশাল বিএনপির লিফলেট বিতরণে পুলিশের লাঠিচার্জ, আটক ৭


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৪-১-২০২৪ দুপুর ১১:৫৫

বরিশালে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাকবিতণ্ডার পর লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। বুধবার  (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে বরিশাল নগরের সদরোডস্থ অশ্বিনী কুমার হল চত্বরে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খান, আমিনুর রহমান টুটু, আল আমিন, হৃদয় হোসেন তামিম, রিয়াজ হোসেন, সুজন আকন ও সাইফুল ইসলাম।

বিএনপি নেতারা বলছেন, দলীয় কর্মসূচি পালনে বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীরা জড়ো হয়ে লিফলেট বিতরণ করতে বের হন। কার্যালয় এলাকা থেকে বের হওয়ার চেষ্টাকালে পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি হয়। এরপর বাড়তি পুলিশ এসে বিএনপির নেতাকর্মীদের লাঠিচার্জ ও ধাওয়া করে কর্মসূচি পণ্ড করে দেয়। পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আলী আশরাফ ভূঞা জানান, পূর্বানুমতি না নিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কর্মসূচির পালনের উদ্যোগ নেওয়ায় বিএনপি নেতাদের বুঝিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা তা না মেনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, পরবর্তীতে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সড়ক থেকে তাদের সরিয়ে দেয়া হয়।

অপরদিকে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ফজলুল করিম জানিয়েছেন, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, পুলিশ লাঠিচার্জ করে ২০ জনের বেশি নেতাকর্মীকে আহত করেছে। জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেনসহ ৭ জনকে আটক করার তথ্য তাদের কাছে রয়েছে। তিনি দাবি করেন, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। পুলিশ এসে তাদের ওই কর্মসূচিতে বাধা দেয়। তারা কর্মসূচি চলমান রাখার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা