ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গণ্ডামারাসহ উপকূলীয় এলাকায় নৌকার জনস্রোত


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৪-১-২০২৪ দুপুর ১২:৩৩

চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে নৌকার প্রচারণার অংশ হিসেবে উপজেলার গণ্ডামারা ইউপিতে নৌকার সমর্থনে পথসভায় জনস্রোত দেখে নৌকার বিজয় অনেকটাই সুনিশ্চিত বলে ধারণা সচেতন মহলের।

৩ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় গণ্ডামারা ইউপির ৩ নং ওয়ার্ডের হাদীর পাড়া সাইক্লোন সেন্টার সংলগ্ন মুজিব কিল্লাস্থ নৌকার নির্বাচনী কার্যালয়ে, গণ্ডামারা বাজার ও পশ্চিম বড়ঘোনার সকাল বাজার প্রাঙ্গণে গণ্ডামারার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গণীর সভাপতিত্বে ও এম এ মালেক মানিকের সঞ্চালনায় নৌকার পথসভায় জনস্রোত দেখে বাঁশখালীতে আবারও নৌকার বিজয় সুনিশ্চিত বলে ধারণা করছে সচেতন মহল।
এতে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বিশেষ বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন চৌধুরী খোকা। বক্তারা বলেন, পূর্বের ন্যায় পশ্চিম বাঁশখালীতে আবারও নৌকার পক্ষে জনস্রোত শুরু হয়েছে। বক্তব্যকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম বলেন, আওয়ামী লীগ পরিচয়ে কতিপয় সুবিধা ভোগীরা নৌকার বিরুদ্ধাচারণ করলেও নৌকার জনস্রোত থামাতে পারছেনা কেউ, বিশেষ করে পূর্ব থেকেই পশ্চিম বাঁশখালী তথা উপকূলীয় এলাকার মানুষের যেই আঞ্চলিকতার কথা শুনতে পেতাম সেই আঞ্চলিকতারই প্রমাণ করে যাচ্ছে উপকূলীয় অঞ্চলের গণ্ডামারা, সরল, ছনুয়া, চাম্বল, খানখানাবাদ,বাহারচড়া, কাথরিয়া, শেখেরখীলসহ প্রতিটি ইউনিয়নের জনসাধারণ। নৌকা প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী যেদিকে যাচ্ছে সেদিকেই নৌকার জনস্রোত শুরু হয়েছে।

সুতরাং এই জনস্রোত যেনো এটাই প্রমাণ হলো সুবিধা ভোগীদের প্রলোভনের তোয়াক্কা না করেই নৌকার পক্ষে আবারও জনস্রোত শুরু হয়েছে। এই নির্বাচনে নৌকা প্রার্থীসহ ৩ হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের হলেও নৌকার জনস্রোত চোখে পড়ার মতো। বিএনপি -জামায়াত নির্বাচনে আসেনাই, তবে পশ্চিম বাঁশখালীর সন্তান মোস্তাফিজুর রহমান চৌধুরী নৌকা প্রতীক নৌকা নিয়ে নির্বাচনে এসেছেন। তাই পশ্চিম বাঁশখালীর আঞ্চলিকতা প্রমাণ করতে দলমত নির্বিশেষে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট প্রদান করে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে তৃতীয় বারের মতো সংসদ নির্বাচিত করতে সবাইকে আহ্বান জানান বক্তারা।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির