নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কঠোর নিরাপত্তাবলয়
প্রায় ১৫ বছর পর নারায়ণগঞ্জ শহরে আসছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাবলয়ে আবৃত করা হয়েছে পুরো শহর।
বৃহস্পতিবার (৪ জানুয়রি) দুপুর আড়াইটায় শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। এর মাধ্যমে শেষ হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণা সমাবেশ।
শহর ঘুরে দেখা যায়, প্রধানমন্ত্রীর আগমন ও সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে মঞ্চ করা হয়েছে। সেই সঙ্গে জাতীয় পতাকার রঙে সাজানো হয়েছে চেয়ার। ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে ফতুল্লা স্টেডিয়ামের সামনে নির্মাণ করা হয়েছে তোরণ। পুরো সড়কজুড়েই বিভিন্ন রকমের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে।
নিরাপত্তার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, সমাবেশস্থল ও প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার পথে তিন হাজার পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করবেন। প্রধানমন্ত্রীর আগমন ও সমাবেশকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দায়িত্ব স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়ে থাকে। তাদের সঙ্গে সমন্বয় করে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। যান চলাচল বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই। তবে প্রয়োজনে কিছু যান চলাচলের ক্ষেত্রে ‘ডাইভারশন’ ব্যবস্থা করা হবে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড