ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

খুলনায় মৃতদের ভোট দেয়া রুখতে কবরস্থানে গিয়ে বিএনপি নেতাদের শপথ


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৪-১-২০২৪ দুপুর ১:৩৯

মৃত ব্যক্তিদের নামে মামলা এবং ভোট প্রদান প্রতিরোধের শপথ করেছে খুলনা বিএনপি নেতাকর্মীরা। বুধবার বিকালে নগরীর টুটপাড়া কবরস্থানে গিয়ে এসব কর্মকান্ডে জড়িতদের প্রতিরোধ করার শপথ নেন। এর আগে প্রয়াত বিএনপি নেতাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ বাবু জানান, মানুষ মারা যাওয়ার পর তার সব হিসাব-নিকাশ বন্ধ হয়ে যায়। কিন্তু সরকার মৃত মানুষদেরও রেহাই দিচ্ছে না। মৃতদের নামে গায়েবী মামলা, তাদের নাম ব্যবহার করে ভোট জালিয়াতির নানা ঘটনার জন্ম দিয়েছে। এজন্য মৃতদের নাম ব্যবহার করে যারা ভোট জালিয়াতি করবে ওই সব কর্মকর্তা-কর্মচারী, কবরে শায়িত মৃত ব্যক্তিদের ককটেল মেরে পালিয়ে যেতে দেখা মামলার বাদি, স্বাক্ষী ও তদন্ত কর্মকর্তা এবং মৃত মানুষদের নিয়ে হিংসাত্মক বক্তব্য ও কটুক্তিকারীদের প্রতিহত করার শপথ নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক স ম আবদুর রহমান, শের আলম সান্টু, বদরুল আনাম খান, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, জাহিদ হোসেন, আলী আক্কাস আলী, শফিকুল ইসলাম শফি, যুবদলের আব্দুল আজিজ সুমন, সালাউদ্দিন মোল্লা বুলবুল, এইচ এম আসলাম, জাহাঙ্গীর হোসেন, মঞ্জুরুল আলম, শওগাতুল ইসলাম সগীর, মেহেদী হাসান লিটন, মোঃআজাদ হোসেন, মো: মুরাদ হোসেন, আব্দুল আল মামুন, সাইদুল ইসলাম, নাসিম আহমেদ ইমন, মুজাহিদুল ইসলাম টনি, আহসান আল বাকের, খান সাইফুল ইসলাম, ইবাদুল ইসলাম, সৈয়দ ইমরান, ফিরোজ খান, মো: ইউসুফ, নাজিম উদ্দিন শামীম ভূঁইয়া, মিজানুর রহমান মিজান, আবু সায়েম, মো. আজিজুল, মো. ফারুক, সৈয়দ তানভীর আহমেদ, নোমান শেখ, মো. মানিক, মো. তরিকুল, সৈকত ইসলাম উজ্জ্বল প্রমুখ। পরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়।-খবর বিজ্ঞপ্তি

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত