ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন নিহত
ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন নিহত ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে জেলা সদরের পল্লী বিদ্যুৎ এলাকার দাসপাড়ায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি দাস (৪০), তার মেয়ে পূজা দাস (১১) এবং সাগর দাসের ভাইয়ের ছেলে পলক দাস (১২)।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সরোয়ার হোসেন বলেন, শিশুদের নিয়ে বাসার বাহিরে রোদ পোহাচ্ছিলেন দীপ্তি। তাদের বাড়ির পাশেই ছিল হাসকিং মিল। হঠাৎ হাসকিং মিলের বয়লার বিস্ফোরিত হয়ে তাদের গায়ে পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ বলেন, মিলটিতে ধান সেদ্ধ করছিলেন শ্রমিকরা। হঠাৎ বয়লার বিস্ফোরণ হয়ে উড়ে গিয়ে পড়ে। এতে একেই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪
দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ
জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক
মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক
টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
Link Copied