ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে বিএনপির মিছিলে পুলিশের গাড়ি ভাংচুর


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৪-১-২০২৪ দুপুর ৪:৩০

ঢাকার ধামরাইয়ে বিএনপির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগ। এসময় পুলিশের এক সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এঘটনায় আটক করা হয়েছে তিনজনকে।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকালের দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারের গাজী মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কালামপুর এলাকায় বিএনপির মিছিল বের হলে এ সময় পুলিশ তাদের বাঁধা দেয়। এসময় বিএনপির কয়েকজনকে আটক করলে ক্ষিপ্ত হয়ে তারা পুলিশের একটি গাড়িতে হামলা করে ভাংচুর করে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, সকালে বিএনপির মিছিল থেকে পুলিশের গাড়িতে ঢিল ছুড়ে ক্ষতিগ্রস্ত করে। এসময় আমাদের এক পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এসময় তিনজনকে আটক করা হলেও তাদের নাম পরিচয় জানা যায়নি। এঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত