ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বাঁশখালীতে দুই প্রার্থীর পাল্টাপাল্টি মামলার ৮ আসামী কারাগারে প্রেরণ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৪-১-২০২৪ বিকাল ৫:১৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপির ঈগল প্রতীক সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি মামলার ৮ আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে ওই দুই প্রার্থী সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটে।

এতে ২০ ডিসেম্বর রাতে নৌকা প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী সমর্থক হারুন রশীদ বাদী হয়ে
ঈগল প্রতীক প্রার্থী মুজিবুর রহমান সিআইপির সমর্থকদের ৯ জনের নাম উল্লেখসহ আরো ২০-৩০ জন অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়ের করা দুইদিন পর মুজিবুর রহমান সিআইপি ঈগল প্রতীক সমর্থক বেলাল উদ্দিন বাদী হয়ে
নৌকা প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্থকদের ১১ জনের নাম উল্লেখসহ আরো ৩০-৫০ জনকে অজ্ঞাত নামা আসামী করে পাল্টা মামলা দায়ের করেছে।

এতে নৌকা প্রার্থী সমর্থক পক্ষে দায়েরী মামলার ৯ আসামী (ঈগল সমর্থক) ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফ মাইন উদ্দিন (৪১), আলমগীর কবির (৪২), আমির মিয়া (৩৬), আবদুল আউয়াল টিপু (২৮), মো. ফারুক (৪৭), মো. সিরাজ (৪২), জাহেদুল ইসলাম রুবেল (৩৪), আলী ইমন (২৩) ও মো. বেলাল (৩৪) মামলা পরবর্তীতে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করাতে আদালত জামিন আবেদন মঞ্জুর করায় আসামীরা জামিন পান।

অপর দিকে শুক্রবার (২২ ডিসেম্বর) দায়েরকৃত  মামলায় আসামী রশিদ আহমদ (৪০), মো. হারুন (৩৫), আনিছুজ্জামান আবিদ (৩০), মো. রেজবা (২৮), কায়জাসেদ প্রমি (২৪), মো. রাশেদ (২৬), রাশেদ (২২), মো. জমির (২৬), মুবিন (৩০),আরিফুল ইসলাম (৩৭), মো. আশেক (২৫)। এদের মধ্যে রশিদ আহমদ, মোঃ হারুন, আনিসুজ্জামান ছাড়া অপরাপর আসামীরা ৪ জানুয়ারি বৃহস্পতিবার সিনিয়র জুড়িশিয়াল ম্যাজেস্ট্রেট আদালত বাঁশখালীতে হাজির হয়ে আত্মসমর্পণ পূর্বক জামিন আবেদনের প্রার্থনা করেন,এতে জামিন আবেদন না মঞ্জুর করে আসামীদের জেল-হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত সুত্রে জানা গেছে।

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন