ধামইরহাটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ও কলেজ ছাত্রলীগের সহযোগিতায় ০৪ জানুয়ারী সকাল ৮ টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিকেল ৪ টায় উপজেলা, কলেজ ও পৌরছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইনের সভাপতিত্বে ও সম্পাদক আহসান হাবীব পান্নুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো.শহীদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান, পাস্কায়েল হেমরম, কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু, কলেজ ছাত্রলীগ নেতা মুরাদুজ্জামান, রাজু ইসলাম, পৌর ছাত্রলীগ সভাপতি আবু হোসেন, সম্পাদক আনন্দ কুমার শীল প্রমুখসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ