রাজশাহীতে নৌকার পক্ষে মাঠে নামলো মহানগর যুবলীগ
রাজশাহী-২ আসনে শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে মাঠে নেমেছেন মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। এ উপলক্ষে আজ সকালে মহানগরীর রেলস্টেশন এলাকা থেকে নগর যুবলীগের সাবেক সভাপতি রমজান আলীর নেতৃত্বে নৌকার পক্ষে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়।
শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা থেকে মহানগর যুবলীগের নেতারা আগামী ৭ জানুয়ারির নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশাকে বিপুল ভোটে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান।
এসময় মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান খান রুবেল, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান মনির, সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান রয়েল, সাবেক দপ্তর সম্পাদক মাহমুদ হাসান খান চৌধুরী ইতুসহ মহানগর যুবলীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন
পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি
ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
জুড়ীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পেলেন শাহীন মিয়া
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে একক বক্তৃতা ও গবেষণা প্রকল্পের অগ্রগতি সেমিনার
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনকে কারাদণ্ড
কুড়িগ্রামে অজগর সাপ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য
লোহাগড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
পাঁচ জেলা নিয়ে বগুড়া বিভাগ গঠনের উদ্যোগ, মিলেছে জনপ্রতিনিধিদের সর্বসম্মত সমর্থন
উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নেত্রকোনায় ট্রেড সিলেকশন মিটিং’অনুষ্ঠিত
আদালতে নেওয়ার পথে ছাত্রলীগ নেতার জয় বাংলা স্লোগান
রাজস্থলী উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Link Copied