ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


জি এম শান্ত, বরিশাল photo জি এম শান্ত, বরিশাল
প্রকাশিত: ৫-১-২০২৪ দুপুর ১:১

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠি এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস চালক মিন্টু মিস্ত্রি (৩৪) ও হেলপার রবিন হাওলাদারকে (২৩) আটক করেছে পুলিশ।

গৌরনদী থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। অপরদিকে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে দুইজন আরোহী বরিশালের দিকে যাচ্ছিল। বাসটি আশোকাঠি এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়।

এদের মধ্যে একজনের নাম শেখ ইয়াজ উদ্দিন কামাল (৩২)। তবে অপরজনের নাম জানা যায়নি। তবে নিহত দুইজনের বাড়ি জেলার মুলাদী উপজেলায় বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ