ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে পণ্যবাহী কার্গোর ধাক্কা


জি এম শান্ত, বরিশাল photo জি এম শান্ত, বরিশাল
প্রকাশিত: ৫-১-২০২৪ দুপুর ১:২

মেঘনা নদীতে  ঘন কুয়াশায় পণ্যবাহী কার্গো জাহাজের ধাক্কায় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুন্দরবন-১৬ লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে লঞ্চের তলা ফেটে পানি প্রবেশ করে। এ ঘটনায় লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পাঁচ শতাধিক যাত্রী। 

তবে এ ঘটনায় একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।  

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিনগত রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকা সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।    

লঞ্চের যাত্রীরা জানান,  সুন্দরবন-১৬ লঞ্চটি  ঢাকার সদরঘাট থেকে থেকে ছেড়ে বরিশাল আসছিল। রাত পৌনে ১টায় মেঘনা নদীর এখলাছপুরে সুন্দরবন-১৬ এর মাঝ বরাবর ধাক্কা দেয় এমভি মার্কেন্টাইল-৩। এতে লঞ্চের ভিআইপি কেবিন, ক্যান্টিন, ডেকের মাঝ সিঁড়ি দুমড়ে-মুচড়ে যায়।    

লঞ্চের যাত্রী আনোয়ার হোসেন বলেন,  দুর্ঘটনা কবলিত লঞ্চে আটকে পড়া যাত্রীদের অনেকেই আতংকিত হয়ে অন্ধকারের মধ্যেই পানিতে ঝাপ দেয়। বেশিরভাগ ডেক যাত্রীরা কান্নাকাটি করতে থাকে। লঞ্চটি দ্রুত কিনারের দিকে গেলে অনেক যাত্রী  এখলাছপুরের একটি চরে নেমে যায়।  

সুন্দরবন-১৬ লঞ্চের সুপারভাইজার সিরাজ জানান, লঞ্চটি এখলাছপুরের একটি চরে রাখা হয়েছে।  লঞ্চের পাঁচ শতাধিক যাত্রী  নিরাপদ  আছেন।  যাত্রীদের উদ্ধার করতে অন্য লঞ্চ আসবে।    

চাঁদপুরের নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান এ বিষয়ে বলেন, যাত্রীদের উদ্ধার ও নিরাপত্তা দিতে চাঁদপুর সদর ও মোহনপুর নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লঞ্চ ও কার্গো দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।    

সুন্দরবন লঞ্চের মালিক সাইদুর রহমান রিন্টু বলেন, ঢাকা থেকে সুন্দরবন-১৪ নামের অপর একটি লঞ্চ যাত্রীদের উদ্ধারের জন্য চাঁদপুর পৌছেছে। সকল যাত্রীদের উদ্ধারকারী লঞ্চে তুলে বরিশাল পৌছে দেয়া হবে।   

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ