অধির অপেক্ষায় ভোটাররা কে হবেন মান্দা-৪ আসনের অভিভাবক
নওগাঁ -৪ আসনে অধির অপেক্ষায় দিন গুনছে ভোটাররা। কে হবেন মান্দা-৪ আসনের অভিভাবক? বিভিন্ন জল্পনা কল্পনার চাপা ক্ষোভ বিরাজ করছে জনেমনে। আর মাত্র একদিন। একদিন পরেই অভিভাবক হিসাবে কে পাবেন দায়িত্ব। শুধু এই গুঞ্জনে মুখরিত মান্দার মাঠ-ঘাট ও হাট বাজারগুলো। পথে প্রান্তরে একই বার্তা নতুন মুখ হইতো জয়ের মালা পড়বেন। তবে অনেক ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে। অনেক ভোটাররা সংশয় প্রকাশ করছেন। আদোও সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারবেন কিনা? তবে প্রশাসন বলছে একেবারেই স্বচ্ছ ভোট হবে। কোন ব্যাত্যয় ঘটবে না।
মাঠে ময়দানে সক্রিয়ভাবে কাজ করতে দেখাগেছে প্রশাসনকে। দল বিভক্তি করণের কারণে প্রার্থীরাও পড়েছেন কিছুটা বিপাকে। কে পাবেন জয়ের মালা। তা নিয়ে সংশয়ে আছেন প্রার্থীরাও। এই আসনে মোট ৬ জন প্রার্থী ভোটে অংশ করেছেন। এদের মধ্যে সাম্ভাব্য এগিয়ে আছেন,দলীয় নৌকা প্রতিকের প্রার্থী এ্যাড.নাহিদ মোর্শেদ বাবু, সতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী বব্রানী সুলতান মামুদ গামা। এরপর ঈগল প্রতিকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মুহা.ইমাজ উদ্দিন প্রামাণিক। আবার অনেকে বলছেন ঈগল নাকি জয়ের মালা পরবেন।তবে অন্য তিন প্রার্থীদের তেমন মাঠে ময়দানে দেখা যায়নি। এরা হলেন,লাঙল প্রতিকের প্রার্থী আলতাব হোসেন,কাঁচি প্রতিকের প্রার্থী আফজাল হোসেন ও ডাব প্রতিকের প্রার্থী আব্দুর রহমান।নৌকা মনোনীত প্রার্থী এ্যাড. নাহিদ মোর্শেদ বলেন,জননেত্রী শেখ হাসিনা যখন আমাকে নৌকা উপহার দিয়েছেন। সেহেতু জয় নিশ্চিত। ভোটাররাও আমার সাথে আসে।
এদিকে সতন্ত্র ট্রাক ও ঈগলের প্রার্থীরা বলছেন,আমরাই জয় ছিনিয়ে আনবো। জয়ের স্বপ্ন সবাই দেখছেন। এখন শুধু দেখার অপেক্ষা।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন