ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের উপর হামলা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-১-২০২৪ দুপুর ২:৩৯

আজ ৬ জানুয়ারি দুপুর ১২:৩৫ মিনিটে মিরসরাই থানাধীন মিঠাছরা ৯ নং ইউনিয়ন শ্রীপুর গ্রামে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের নির্বাচনী এজেন্ট শরিফ মেম্বারকে মেরে নির্বাচনী কার্ড ছিনিয়ে নিয়ে যায় এবং তার উপর অতর্কিত হামলা চালায় নৌকার প্রার্থী মাহবুবুর রহমান রুহেলের কর্মী জসীম সহ আরও দশ থেকে বারোজন। সবাই দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল। বর্তমানে আহতকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।


জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে  কেন্দ্রের নিয়ন্ত্রণ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, দুর্বৃত্ত ও ডাকাত দলের হাতে এলাকার নিয়ন্ত্রণ দেয়া, প্রতিপক্ষ দলের নির্বাচনী কার্যালয় ভাঙচুর, পোস্টার-ব্যানার নষ্ট করা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ এবং প্রমাণ পাওয়া গেছে নৌকার প্রার্থী রুহেলের বিরুদ্ধে।

 
উল্লেখ্য এবার চট্টগ্রাম ১ মিরসরাইয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুব রহমান রুহেল। এবং তার সাথে প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মিরসরাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের  চট্টগ্রাম জেলার সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন। গিয়াসউদ্দিন দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

Sunny / Sunny

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ