বালিয়াকান্দিতে ভোট কেন্দ্রে পাহাড়ায় থাকা গ্রাম পুলিশকে শ্বাসরোধে হত্যা
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে রাতে পাহাড়ায় থাকা ৪৫ বছর বয়সী রনজিৎ কুমার দে নামে এক গ্রাম পুলিশ সদস্যর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রনজিৎ বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি গ্রামের মৃত শিবেন্দ্রনাথ দের ছেলে।
শনিবার সকাল সাড়ে ৮ টায় পুলিশ বালিয়াকান্দি উপজেলার চর আরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের পাশে মেহগনি বাগান থেকে রনজিৎ এর মরদেহ উদ্ধার করে। জানা যায় , গ্রাম পুলিশ রনজিৎ কুমার দে বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আসে। সাথে বিদ্যালয়ের নাইট গার্ড মোঃ ইউসুফ হোসেন ছিল। শুক্রবার রাত অনুমান সাড়ে ৩ টার সময় গ্রাম পুলিশ রনজিৎ প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য জন্য স্কুলের পিছনে মেহগনি বাগানে যায়। প্রায় আধাঘন্টা হয়ে গেলেও ফিরে না আসায় নাইটগার্ড ডাকাডাকি করতে থাকে। সারা না দেওয়ায় বিষয়টি নাইটগার্ড তার স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় মেম্বারকে ফোনে জানায়। শনিবার সকাল অনুমান ৫ টার সময় খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশে বাগানে গ্রাম পুলিশের লাশ পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা ব্যক্তিরা গ্রাম পুলিশ রনজিৎ কুমার দেকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। মরদেহ (লাশ) পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে।
বালিয়াকান্দি থানার ওসি আলমগীর হোসেন বলেন, গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি
পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
Link Copied