বরিশাল-৫ : স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের বাড়ি ও প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ
বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) সালাউদ্দিন রিপনের বাড়ি ও প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উলালবাটনা গ্রামে এই ঘটনা ঘটে।
হামলায় নৌকার প্রার্থী জাহিদ ফারুকের নেতাকর্মীরা সম্পৃক্ত বলে দাবি করেছে স্বতন্ত্রপ্রার্থীর নেতাকর্মীরা।
হামলার ঘটনার পর রিপনের সমর্থকরা এলাকায় বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে অনেক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান বরিশাল কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
ট্রাক প্রতীকের নেতাকর্মীরা জানান, নৌকার নেতাকর্মী, সমর্থকরা মিছিল নিয়ে এসে কার্যালয়ের চেয়ারসহ সবকিছু ভাঙচুর করেছে। এ সময় নারীসহ নেতাকর্মীদের মারধর করে তিন চারটি গাড়ি ফেলে দিয়ে চলে গেছে। এ সময় আমরা দুজনকে আটক করেছি।
স্বতন্ত্রপ্রার্থী সালাউদ্দিন রিপন তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে নৌকার নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেজন্য সব জায়গায় স্পেশাল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক। সুষ্ঠু ভোটের জন্য সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছি। এ বিষয়ে আমি ইতোমধ্যে মৌখিক অভিযোগ জানিয়েছি।
চরবাড়িয়া ইউনিয়ন নৌকার নির্বাচন পরিচালনার সমন্বয়কারী ও জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম জানান, তারা উলালবাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পোস্টার লাগাচ্ছিলেন। তখন খবর পান রিপনের বাড়িতে কারা নাকি হামলা করেছেন। শহিদুলের দাবি, পুরো ঘটনাটি রিপনের সাজানো নাটক।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, অনেক সংখ্যক পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। স্থানীয় লোকজন হামলাকারী দুজনকে আটক করেছেন। তারা পুলিশ হেফাজতে রয়েছেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ উপকমিটির সদস্য রিপনকে গত বৃহস্পতিবার প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহপন্থী আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনার পর এই হামলার অভিযোগ ওঠে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন