ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ট্রেনে অগ্নিসংযোগঃ জুরাইন থেকে ককটেল পেট্রোল বোমা উদ্ধার করেছে র‍্যাব


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৬-১-২০২৪ দুপুর ৩:৫৬

ট্রেনে আগুন লাগার পর পরই জুরাইন থেকে ৩০ টি ককটেল ২৮ টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র‍্যাব। আগুন লাগা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের বরাত দিয়ে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের কমান্ডকার খন্দকার আল মঈন বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি নাশকতা। ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, ট্রেনটিতে অগ্নিসংযোগের মতো ঘটনা তারা দেখেছেন।  

শুকবার (৫ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর জুরাইন রেলগেইট সংলগ্ন বস্তির একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধারের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

কমান্ডকার খন্দকার আল মঈন বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে আগুন লাগার কারণ, কোথা থেকে আগুনের সূত্রপাত এবং কোন জায়গা থেকে আগুন দেওয়া হয়েছে এসব বিষয় নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে রাবের গোয়েন্দা দল। যারা ট্রেনটিতে যাত্রী ছিলেন অগ্নিসংযোগের মতো ঘটনা তারা দেখেছেন। 

এর আগে জুরাইন রেলগেইট সংলগ্ন বস্তির একটি বাড়ি ঘিরে রাখে র‍্যাব-৩ এর সদস্যরা। বস্তির সেই বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তারা হলেন- আলমগীর, রাব্বী ও কাশেম। 

ওই বাড়ি থেকে অভিযান চালিয়ে ৩০টি ককটেল ও ২৮টি পেট্রোল বোমা এবং বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

এ বিষয়ে কমান্ডকার মঈন বলেন, বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করা হয়েছে। ট্রেনে যারা যাত্রী ছিলেন তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটি একটি নাশকতা ছিল। ট্রেনে আগুন লাগার পরপরই র‍্যাব-৩ একটি দল ঘটনাস্থলে যায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জুরাইন রেলগেট সংলগ্ন বস্তিতে কিছু তথ্য বস্তিবাসী দেয়। 

তিনি বলে, যার প্রেক্ষিতে ওই বস্তির একটি বাড়ি ঘিরে রাখা হয় এবং অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। আটক তিনজন এই বস্তিতে বসে বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোল বোম তৈরি করছিলেন। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে অভিযান পরিচালনা করে ৩০টি ককটেল ও ২৮টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে এসে কাজ করেছে। বস্তিটি রেললাইনের পাশে এবং খুবই স্পর্শকাতর স্থান। এখানে বসে যেকোনো ট্রেন কিংবা যেকোনো জায়গায় ব্যাপক নাশকতার পরিকল্পনা ছিল। 

তিনজন আটকের পর আয়নাল নামের একজন ব্যক্তির নাম পাওয়া গেছে জানিয়ে র‍্যাবের মুখপাত্র বলেন,  আয়নাল আটক হওয়া তিনজনকে দিয়ে ককটেল ও প্রেট্রোল বোম বানাচ্ছিলেন। এর আগেও তারা ককটেল ও প্রেট্রোল বোম তৈরি করেছিলেন। তিনজনকে আটকের পর তারা জানায়, টাকার জন্য তারা ককটেল ও প্রেট্রোল বোম তৈরি করেন। 

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই নাশকতার চেষ্টা করছে। যারা নির্বিঘ্নে ভোট দিতে যাবেন তাদেরকে বাধাদান কিংবা নাশকতার ঘটনা ঘটেছে। যার প্রেক্ষিতে অনেককেই আমরা আইনের আওতায়  নিয়ে এসেছি, বেশকিছু সংখ্যক অস্ত্রও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নাশকতা রোধে আমাদের গোয়েন্দা কাজ করছে। যেখানেই তথ্য পাচ্ছি সেখানেই অভিযান পরিচালনা করছি।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার