ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

২০২২ বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের ব্যাটিং কোচ প্রিন্স


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৮-২০২১ রাত ১১:৩৬

জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাশওয়েল প্রিন্স। এবার তার সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিব আল হাসান, তামিম ইকবালদের সঙ্গে কাজ করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবির সঙ্গে সাবেক ব্যাটিং কোচ জন লুইসের চুক্তির মেয়াদ শেষ হয় গত মে মাসে, ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ শেষ হওয়ার পর। লুইসের সঙ্গে চুক্তি না বাড়িয়ে প্রিন্সকে নিয়োগ দেয় বিসিবি। তবে সেটি মাত্র এক সিরিজের জন্য। বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের জন্য প্রোটিয়া সাবেক এই ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দেয় ক্রিকেট বোর্ড।

জিম্বাবুয়ে সফরের পর তার সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে জিম্বাবুয়ে থেকে টাইগাররা অস্ট্রেলিয়া সিরিজের জন্য তড়িঘড়ি করে দেশে ফিরলেও তখন দলের সঙ্গে আসেননি প্রিন্স। অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না তিনি। এবার প্রিন্সের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে বিসিবি। অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন তিনি। প্রিন্সের কাজ শুরু হবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে।

প্রিন্স দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ৬৬ টেস্টে সমান ১১ ফিফটি ও সেঞ্চুরিতে করেছেন ৩৬৬৫ রান। ৫২ ওয়ানডেতে কোনো সেঞ্চুরি ছাড়াই ১০১৮ রান করেছেন তিনি। ক্যারিয়ারে একটি মাত্র টি-টোয়েন্টি খেলে ৫ রান করেছেন প্রিন্স। লেভেল-৩ কোচিং সার্টিফিকেট আছে প্রিন্সের। কাজ করেছেন দক্ষিণ আফ্রিকা এ দলের ব্যাটিং কোচ হিসেবে।

জামান / জামান

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি

বাংলাদেশ সিরিজ দিয়ে ১৫ বছর পর এমন কঠোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ