ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নৌকায় ভোট দিয়ে ব্যালটের ছবি ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের স্ট্যাটাস


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৭-১-২০২৪ দুপুর ৪:৩৭

গোপন কক্ষে ভোট দিয়ে  সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগ পাওয়া গেছে। গাইবান্ধা-৪ আসনের এক ভোটার। ওই যুবক স্ট্যাটাস দেওয়ার পর পর ফেসবুকে ছড়িয়ে পড়ে ছবি। সাধারণ মানুষের মাঝে আলোচনার জন্ম দেয়।

আজ রোববার বেলা সাড়ে ১২ টার দিকে ছবি তুলে ফেসবুকে আপলোড করেন। ওই ছবিতে দেখা গেছে, নৌকায় ভোট দিয়েছেন তিনি।
ছবিটি মো. রিকন রেজুয়ান নামের একটি ফেসবুকে অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দেয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা।

স্ট্যাটাসে তিনি লিখেন, "আলহামদুলিল্লাহ, ভোট দিলাম "  পাশে কয়েকটি লাভ চিহ্ন জুড়ে দেন তিনি।

এ বিষয়ে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ)  আসনের সহকারী রির্টানিং কর্মকর্তা ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া বলেন, ' ব্যালট পেপারের বিষয়টি গোপনীয়। এটি ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সুযোগ নেই। যদি কেউ ফেসবুকে পোষ্ট করে থাকে। তবে নির্বাচনী অনুসন্ধানী টিম এ বিষয়ে কাজ করছে।

গাইবান্ধা-৪ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকার প্রার্থী আবুল কালাম ছাড়াও, এ আসনে আরও দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ)  সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কাজী মশিউর রহমান।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা