ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, আরেক কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ


জি এম শান্ত, বরিশাল photo জি এম শান্ত, বরিশাল
প্রকাশিত: ৭-১-২০২৪ বিকাল ৫:২৮

ঝালকাঠি-২ আসনের সদর উপজেলার পাকমোহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে যুবক আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডিত যুবকের নাম মোহাম্মদ মেহেদী হাসান হাওলাদার। সে সদর উপজেলার পাক মোহর গ্রামের তোফাজ্জল হোসেন হাওলাদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার জানান, মোহাম্মদ নাসির উদ্দিন নামে এক ব্যক্তি জাল ভোট দিতে এসে যাচাই-বাছাইয়ে আটক হয়। জাল ভোটের বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুবকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

অপরদিকে নির্বাচনে জালভোট দেওয়ার ঘটনায় একই আসনের নলছিটি উপজেলার মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। রোববার বেলা ১১টায় কেন্দ্রটি বন্ধ করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ফারাহ্ গুল নিঝুম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ