ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীর সরলে এমপি মোস্তাফিজের উপর হামলা গাড়ী ভাংচুর


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৭-১-২০২৪ রাত ৯:২৫

চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর উপর তাঁর নিজ এলাকা সরলের ১ নং ওয়ার্ড এলাকায় হামলা ও গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে সরল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ৫৩ নং ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নৌকা প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি তাঁর নিজ এলাকা সরল ইউপির ১ নং ওয়ার্ডস্থ ৫৩ নং ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে হঠাৎ স্বতন্ত্র প্রার্থী ঈগল  সমর্থকরা উত্তেজিত হয়ে হামলা চালিয়ে নৌকা প্রার্থীর গাড়ী ভাংচুর করে। এতে একপর্যায়ে মোস্তাফিজ আত্মরক্ষার্থে ওই ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে। এই ঘটনায় নৌকা প্রার্থীর শরীরে, মূখে ও হাতে কিছু আঘাতের চিহ্ন দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার একটি ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে দীর্ঘক্ষণ পর্যন্ত ওই কেন্দ্রে অবরুদ্ধ করে রাখার দৃশ্য দেখা গেছে এবং নৌকা প্রার্থীর এক এজেন্ট আহত হয়ে কেন্দ্রের ভিতরে লুটে পড়ার দৃশ্যও দেখা গেছে। এছাড়াও নৌকা প্রার্থীর এজেন্টসহ ৩/৪ জন আহত হয়েছে বলে জানান যায়।

এবিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক  উপ-সম্পাদক গাজী আল আমিন বলেন, নৌকা প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী ভোট কেন্দ্র পরিদর্শনে আসার সাথে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে তাঁহার গাড়ী ভাংচুরের ঘটনা ঘটিয়েছে এবং তাকে ওই কেন্দ্রে অবরুদ্ধ করে রেখেছে। কোন প্রার্থীর সমর্থকরা করেছে?  তা জানতে চাইলে তিনি বলেন, কোন প্রার্থীর সমর্থক কিনা সেটা জানিনা। তবে এবিষয়ে তাৎক্ষণিক ভাবে নৌকা প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর কোন বক্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে বাঁশখালী থানা পুলিশ তদন্ত (ওসি) সুধাংশু শেখের হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে এসপি স্যারসহ ফোর্স নিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়, সেখানে গিয়ে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি যে, এমপি সাহেব কেন্দ্রে গিয়ে নৌকার জন্যে ভোট কেটে নেয়ার চেষ্টা করাতে অন্য প্রার্থীর সমর্থকরা বাঁধা দেয়। এইসময় দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এমপি সাহেব সামান্য আঘাত পেয়েছে, ওই কেন্দ্রের পার্শ্ববর্তী তাঁর এক আত্মীয়র বাড়ীতে ঢুকে পড়েন তিনি, সেখানে তাঁকে অবরুদ্ধ করে রেখেছিল স্থানীয়রা। পুলিশ গিয়ে তাঁকে নিরাপদে গাড়ীতে তুলে দিয়ে বাড়ীতে পাঠাই দিয়েছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তদন্ত ওসি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির