ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ফকিরহাটে ভোট দিতে যাওয়ার পথে ভ্যান থেকে পড়ে তরুনীর মৃত্যু


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৭-১-২০২৪ রাত ১০:২৩

ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় ভোট দিতে যাওয়ার পথে ভ্যানের চাকার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে সোনিয়া আক্তার (২২) নামে এক তরুনী মারা গেছেন।

নিহতের মা আফিয়া বেগম জানান, রবিবার সকাল ১১টার দিকে সোনিয়া আক্তারকে নিয়ে বাড়ি থেকে ভ্যানযোগে লখপুর আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুল কেন্দ্রে যাচ্ছিলেন। তারা খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে যাওয়ার পথে ভ্যানের চাকার সাথে ওড়না পেঁচিয়ে যায় সোনিয়ার গলায়। এতে সে চলতি ভ্যান থেকে নিচে পড়ে গুরুত্ব আহত হন। তাকে উদ্ধার করে তিলক সিএসএস হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত সোনিয়া লখপুর ১নং ওয়ার্ডের মৃত রুহুল কুদ্দুসের একমাত্র মেয়ে। সোনিয়া তার মায়ের সাথে লখপুর যুগিখালী ব্রীজের নিচে সরকারী জায়গায় বসবাস করতেন। সে কাটাখালী হাইওয়ে থানায় রান্নার কাজ করতো।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত