ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

টাঙ্গাইলে ৮টি আসনে ৫ টিতে নৌকা ও ৩ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৮-১-২০২৪ সকাল ৯:১৭
টাঙ্গাইলের ৮ টি আসনের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের প্রার্থী ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ৭ জানুয়ারি রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম ফলাফল ঘোষনার সময় বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন।
 
বিজয়ীরা হচ্ছেন, টাঙ্গাইল-১ (মধুপুর- ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. মো. আব্দুর রাজ্জাক নৌকা প্রতিক নিয়ে ১৭৪১২২ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খন্দকার আনোয়ারুল হক ট্রাক প্রতিকে পেয়েছেন ৪১৭৮ ভোট। 
 
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ছোট মনির নৌকা প্রতিক নিয়ে ১৫১৭৩০ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনুস ইসলাম তালুকদার ঈগল প্রতিকে পেয়েছেন ৩০৪৮৬ ভোট। 
 
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান রানা ঈগল প্রতিক নিয়ে ৮২৭৪৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. কামরুল হাসান নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৬৯০৩৫ ভোট। 
 
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী ট্রাক প্রতিক নিয়ে ৭০৯৪০ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের প্রার্তী মোঃ মাজহারুল ইসলাম তালুকদার নৌকা নিয়ে পেয়েছেন ৫৪০৭৫ ভোট। 
 
টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন ঈগল প্রতিক নিয়ে ৭২২৭৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মানুর অর রশিদ নৌকা নিয়ে পেয়েছেন ৬৫৮৬৭ ভোট। 
 
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগের প্রার্থী আহসানুল ইসলাম টিটু নৌকা প্রতিক নিয়ে ১১২৬৮৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তারেক শামস খান হিমু ঈগল প্রতিক নিয়ে পেয়েছেন ৩১২৯২ ভোট। 
 
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ নৌকা নিয়ে ৮৮৩৯৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু ট্রাক প্রতিক নিয়ে ৫৭২৩১ ভোট পেয়েছেন।
 
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে আওয়ামী লীগের অনুপম শাহজাহান জয় নৌকা প্রতিক নিয়ে ৯৬৪০১ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী গামছা প্রতিক নিয়ে ৬৭৫০১ ভোট পেয়েছেন।
 
জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, ১২ টি উপজেলার আটটি সংসদীয় আসনের এক হাজার ৫৬ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য ১২ প্লাটুন সেনাবাহিনী, ১৪ প্লাটুন বিজিবি, ১২ প্লাটুন র‌্যাব ও ১২ হাজার ৬৭২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে তিন জন পুলিশ সদস্য ও ১৫ জন আনসার সদস্য মোতায়েন ছিলো। পুলিশের মোবাইল টিম ছিলো ৭৬টি ও স্ট্রাইকিং ফোর্স ছিলো ২৪টি টিম। 

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা