গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ৩ টিতে নৌকা, ২টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে তিনটিতে আওয়ামীলীগ, ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে আসন সমঝোতায় আওয়ামীলীগ জাতীয় পার্টিকে ছেড়ে দেয় গাইবান্ধা-১ ও গাইবান্ধা-২ আসন। এ দুটি আসনই স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) জয়ী হয়েছে। অন্যদিকে গাইবান্ধা-৩, গাইবান্ধা-৪ ও গাইবান্ধা-৫ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন।
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) আব্দুল্লা নাহিদ নীগার ঢেঁকি প্রতীকের ৬৬ হাজার ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৩ হজার ৪৯১ ভোট।
গাইবান্ধা-২ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) শাহ্ সরোয়ার কবীর ট্রাক প্রতীকে ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশীদ সরকার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট।
গাইবান্ধা-৩ পলাশবাড়ি-সাদুল্লাপুর আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের উম্মে কুলসুম স্মৃতি ৫৭ হাজার ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) মফিজুল হক সরকার ঈগল প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৩৮২ ভোট।
গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে আওয়ামীলীগ মনোনীত আবুল কালাম আজাদ নৌকা প্রতীকে ২ লাখ ১ হাজার ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) মনোয়ার হোসেন চৌধুরী ট্রাক প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৪৫০ ভোট।
গাইবান্ধা-৫ সাঘাটা-ফুলছড়ি আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন নৌকা প্রতীকে ১ লাখ ৭ হাজার ৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) ফারজানা রাব্বী বুবলী ট্রাক প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৫২৬ ভোট।
এমএসএম / এমএসএম
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান
বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ
পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন
Link Copied