ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বরিশাল জেলার ৬টি আসনের বিজয়ী হলেন যারা


জি এম শান্ত, বরিশাল photo জি এম শান্ত, বরিশাল
প্রকাশিত: ৮-১-২০২৪ দুপুর ১২:১৬

বরিশাল জেলার ৬টি আসনের চারটিতে আওয়ামী লীগ (নৌকা প্রতীক) মনোনীত প্রার্থী, ১টিতে জাতীয় পার্টি (লাঙ্গল প্রতীক) ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) জয়লাভ করেছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। জেলার ৬টি আসনে মোট ৩৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

বরিশাল জেলা রিটার্নিং কার্যালয় থেকে তথ্য অনুসারে জানা যায়, বরিশাল-১ আসনে (আগৈলঝাড়া-গৌরনদী) বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৭৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী পেয়েছেন ৪ হাজার ১২২ ভোট। এ আসনে ১২৯ কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে। এ আসনে ভোটার ছিল ৩ লাখ ৪ হাজার ৩০৪ জন। এর মধ্যে ১ লাখ ৮৪ হাজার ৩৪ ভোট পড়েছে।

বরিশাল-২ আসনে বেসরকারীভাবে জয়ী হয়েছেন ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন। তিনি এই আসনে নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৩৯৭ ভোট। এ আসনে ১৩৬ কেন্দ্রে ভোট নেওয়া হয়। মোট ভোটার ছিল ৩ লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এর মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৩৬১ জন ভোটার ভোট দিয়েছেন।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে গোলাম কিবরিয়া টিপু পেয়েছেন ৫২ হাজার ৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান ট্রাক প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৬২৪ ভোট। এ আসনে ১২৪টি কেন্দ্রে ভোট নেওয়া হয়।মোট ভোটার ছিল ৩ লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে ৯৬ হাজার ৯১ জন ভোটার ভোট দিয়েছেন।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ ঈগল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ১০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মিজানুর রহমান পেয়েছেন ৭ হাজার ৬৪৫ ভোট।এ আসনের ১৪৯ কেন্দ্রে ভোট নেওয়া হয়। মোট ভোটার ছিল ৩ লাখ ৯৩ হাজার ২২৭ জন। এর মধ্যে মোট ১ লাখ ৭৪ হাজার ৯০৬ জন ভোট দিয়েছেন।

বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত জাহিদ ফারুক শামিম পেয়েছেন ৯৭ হাজার ৭০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট। এ আসনে ১৭৬ কেন্দ্রে ভোট নেওয়া হয়। মোট ভোটার ছিল ৪ লাখ ৬৮ হাজার ৫৬৯ জন। এর মধ্যে মোট ১ লাখ ৩৩ হাজার ৯৭৪ জন ভোটার ভোট দিয়েছেন।

বরিশাল-৬ আসনে আওয়ামী লীগের মেজর হাফিজ মল্লিক নৌকা প্রতীক নিয়ে ৬০ হাজার ১০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র সামচুল আলম চুন্নু (ট্রাক) ৩৯ হাজার ৩৭৪ ভোট পেয়েছেন। এ আসনে ১১৩ কেন্দ্রে ভোট নেওয়া হয়। মোট ভোটার ছিল ২ লাখ ৯৫ হাজার ৫০৯ জন। এর মধ্যে ১ লাখ ১১ হাজার ৫১৩ জন ভোটার ভোট দিয়েছেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ