বরিশাল ল’ কলেজে হামলা-ভাঙচুর, সভাপতিকে পিটিয়ে বিবস্ত্র করার অভিযোগ
বরিশাল ল' কলেজে (শহীদ অ্যাডভোকেট আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়) ছাত্রলীগের এক কর্মীর নেতৃত্বে হামলায় কলেজ কমিটির সভাপতি, অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর হাসপাতাল রোডের কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ঘটনার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
হামলার শিকার কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আনোয়ার হোসাইন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর অনুসারী। হামলাকারীরা স্থানীয় রাজনীতিতে সাদিক আবদুল্লাহর প্রতিপক্ষ হিসাবে পরিচিত।
ঘটনার পরপরই মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও বিসিসি'র সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সাবেক প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটুসহ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসে উপস্থিত হন।
কলেজের কার্যনির্বাহী কমিটির সভাপতি আনোয়ার হোসেন জানান, আমি কলেজের ভেতরে বসেছিলাম। এ সময় ছাত্রলীগ কর্মী আরিফ হোসেন অপুর নেতৃত্বে সাবেক ছাত্রদল নেতা আজিমসহ ৩০-৪০ জন কলেজে ঢোকে। অপুসহ ৪-৫ জন আমার জামার কলার ধরে একপাশে নিয়ে মারধর ও লাঞ্ছিত করেছে। তারা আমাকে বলে, কলেজ কমিটির সবাই সাদিক অনুসারী, তাই এখন থেকে তোদের সিদ্ধান্তে কলেজ চলবে না। আমাদের কথামতো কলেজ পরিচালিত হবে। তোরা আজ থেকে বিদায় হবি। সাদিক অনুসারীরা এ এলাকায় থাকতে পারবে না। এ সময় কলেজ অধ্যক্ষ মোস্তফা জামাল খোকন, শিক্ষক অধ্যাপক আ.স.ম জসিম উদ্দিনকে মারধর ও লাঞ্ছিত করা হয়। পরে ক্লাসরুমে ঢুকে তিন শিক্ষার্থীকে মারধরে রক্তাক্ত জখম করে তারা। হামলাকারীরা কলেজে ভাঙচুরও চালায়। অধ্যক্ষের রুমে সাদিক আবদুল্লাহর ছবি টাঙানোর কারণে তাকেও মারধর করা হয়।
অধ্যক্ষ মোস্তফা জামাল খোকন জানান, অধ্যাপক জসিমকে ক্লাস থেকে বের করে মারধর করা হয়েছে। আহত তিনজনের মধ্যে ইব্রাহিম সুমনসহ দুজনের অবস্থা মারাত্মক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বেশ কয়েকটি মোবাইল খোয়া গেছে। এ বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নেব।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ জানান, বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আমরা মহানগর আওয়ামী লীগ বসে সিদ্ধান্ত নেব।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।তবে প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আফজালুল করিম বলেন, আনোয়ারের কাছে অনেক টাকা পায়। পারিবারিক বিরোধও আছে। তবে ওই ঘটনায় প্রতিমন্ত্রীর কোনো লোক জড়িত নন। প্রতিমন্ত্রী কোনো ধরনের উসকানিমূলক ঘটনা না করার জন্য নির্দেশ দিয়ে গেছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে ছুটে যায়। এ বিষয়ে খোঁজখবর নিয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন