ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করে প্রশংসায় ভাসছেন তানোরের ইউএনও বিল্লাল হোসেন


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১০-১-২০২৪ দুপুর ১২:৫২
মানবিক কর্মকর্তা হিসেবে আগে থেকেই পরিচিতি পেয়েছেন রাজশাহীর তানোর উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা ইউএনও বিল্লাল হোসেন। রিটানিং কর্মকর্তা হিসেবে সম্প্রতি উপজেলায় নির্বাচনে দায়িত্ব পালন করেন তিনি।তানোরে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিয়ে দলমত নির্বিশেষে সব মহলের প্রশংসায় ভাসছেন বিল্লাল হোসেন। 
গত ৫ জুন তানোরে যোগদান করেন ইউএনও বিল্লাল হোসেন।স্থানীয় জনগণের কল্যাণে সরকারি নিয়ম-কানুন মেনে নানাবিধ প্রতি কূলতা পেরিয়ে একের পর এক সাহসী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে থাকেন তিনি এবং লেখাপড়া জীবনে খুব  সাহসী সাংবাদিক ছিলেন সুযোগ্য নির্বাহী  অফিসার বিল্লাল হোসেন ।একই সঙ্গে উপজেলা প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকারে বঙ্গবন্ধুর আর্দশ ও স্বপ্ন বাস্তবায়নেও দিনরাত কাজ করে চলেছেন ইউএনও বিল্লাল হোসেন।এই নির্বাচন নিয়ে নানা চাপ ছিল।তবে সেই চাপ উপেক্ষা করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন রিটানিং কর্মকর্তার দায়িত্ব পালন করা সুযোগ্য ইউএনও বিল্লাল হোসেন।তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না সকালের সময়কে বলেন,আমাদের ইউএনও মহোদয় একজন দেশপ্রেমিক, চৌকস,দক্ষ,নিরহংকারী,বিনয়ী ও সদালাপী প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তানোরের ইতিহাসে চির স্বরণীয় বরণীয় হয়ে থাকবেন।পরম করুণাময়ের প্রতি নিবেদন,যেখানে থাকবেন ভাল থাকবেন।স্যালুট আপনাকে।নির্বাচন বিষয়ে জানতে চাইলে ইউএনও বিল্লাল হোসেন সকালের সময়কে বলেন,সরকারের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মচারি হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব আমি সর্বদা নিয়ম মেনে পালন করে যাচ্ছি। বঙ্গবন্ধুর আর্দশ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও আর্দশকে বুকে ধারণ করে কাজ করছি।অন্যায়ের কাছে কখনও মাথা নত করিনি আর করবো না।গ্রহণ যোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে সুযোগ্য ইউএনও বিল্লাল হোসেন বলেন, এটাতো আমার কর্তব্য ছিল।আমি শুধু দায়িত্বের জায়গা থেকে সর্বোচ্চ করার চেষ্টা করেছি মাত্র। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ