রাজশাহীতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করলো আ: লীগ
রাজশাহীতে মহানগর আ’লীগের উদ্যোগে ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার ( ১০ জানুয়ারি ) সকাল ৯ টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে কুমারপাড়া দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লড়াই সংগ্রাম আর শাহাদাৎ বরণের ইতিহাস তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করছেন, মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী, সহযোগী সংগঠনের এবং সাধারণ সকল জনগণকে সাথে নিয়ে আগামী দিনে কাজ করার উদাত্ত আহ্বান জানান ও শপথ করান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম বাবলু, সহ-সভাপতি মোঃ বদরুজ্জামান খায়ের, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মুকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক মোঃ সিদ্দিক আলম, সদস্য সৈয়দ মন্তাজ আহমেদ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ মুজিবুর রহমান, মাসুদ আহমেদ, আশীষ তরু দে সরকার অর্পণ, মোঃ আশরাফ উদ্দিন খান, মোঃ আলিমুল হাসান সজল, মোঃ খাইরুল বাসার শাহীন, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপন্ন সরকার, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ সরকার সেডু, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শরীফ আলী মুনমুন, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জেডু সরকার, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাহমুদ আলী জন, গৌতম দাস, মোতিহার থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মানিক ইসলাম, শাহ মুখদুম থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ খান ফরহাদ, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান লাল, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুর রহমান আশিক, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাদত হোসেন বাদশা, রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি মোঃ জাহেদ আলী জনি, সাবেক সদস্য ও ২৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সুমন ঘোষ, মহানগর সেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলতানুর আরেফিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আবেদ আলী, সদস্য মোঃ শাহিনুর রহমান, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সদস্য মোঃ মুরসালিন হক রাবু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাসকিন পারভেজ সাতিল, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, রাজশাহী মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার শামীম, বোয়ালিয়া থানা (পূর্ব) কৃষক লীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান লিটন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান রিমেল রিগেন, নয়ন কুমার ধর, ইসলামি ব্যাংক মেডিকেল কলেজের সাবেক ছাত্রলীগ নেতা ডাঃ মোঃ মাফতাহুল মোস্তাকিম রাতুল, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ কর্মচারী ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিলন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আল আমিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার
পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা
গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর
ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক
হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা
ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র্যাব
মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড
ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪
জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে