ডাঃ মোজাম্মেল হোসেনের চতুর্থ মৃত্যু বার্ষিকী
শরণখোলা আওয়ামীলীগের স্মরণসভা অনুষ্ঠিত
বাগেরহাট -৪ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শরণখোলা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য এম এ রশিদ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় স্মরণসভায় স্মৃতিচারণ করেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল ওয়াদুদ আকন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন নান্টু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান স্বপন, যুবলীগ নেতা শামিম মুন্সি, ছাত্র লীগের সাবেক সভাপতি বাদশা আলম প্রমুখ। সভা শেষে মরহুম ডাঃ মোজাম্মেল হোসেনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত