এতিমদের পাশে আক্কেলপুরের ইউএনও, বিত্তবানদেরও আহব্বান
মা-বাবা হারা কিংবা শুধু মা অথবা বাবা হারা তারা সমাজে এতিম বলে গণ্য হয়। তাদের অধিকাংশেরই অনেক কষ্টে লালিত-পালিত হতে হয়। এমনই বেশ কিছু এতিমদের পাশে দাড়িয়েছেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নির্বাহী অফিসার মনজুরুল আলম।
বুধবার দুপুরে তার নিজ কার্যালয়ে উপজেলার তিনটি মাদরাসা ও এতিমখানার ১১ জন এতিম ছাত্র- ছাত্রীদের ডেকে পড়নের তৈরী পোষাক তাদের মাঝে বিতরণ করেন ও তাদের সাথে নিয়ে দুপুরের খাবার খান। তাদের পাশে দাড়াতে আহব্বান জানান সমাজের বিত্তবান ও সামর্থবান শ্রেণির মানুষদের।
উপজেলার চন্দনদিঘী মাদরাসা ও এতিমখানার ৮ বছরের এতিম শিশু নাজিফা বলেন, আমার বাবা-মা কেউই বেঁচে নেই। আমি এতিম খানায় খুব কষ্টে পড়াশোনা করি। এই উপহারগুলো পেয়ে খুব ভাল লাগছে।
শিক্ষার্থীদের সাথে আসা মাদরাসার শিক্ষক শিহাবুল ইসলাম বলেন, ইএনও মহোদয় নিজ উদ্দ্যোগে এতিম বাচ্চাদের খোঁজ খবর নিয়ে নতুন বছরে তাদের উপহার দেওয়াই শিশুরা খুব খুশি হয়েছে। আমরা অর্থ সংকটের মধ্যে দিয়ে এতিম খানাগুলো পরিচালনা করি। এতে আমাদের খুব কষ্ট হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, সম্পুর্ণ নিজ উদ্দ্যেগে এতিম বাচ্চাদের এই উপহার গুলো দেওয়া হয়েছে। এতিমদের পাশে দাঁড়াতে স্বয়ং আল্লাহ নির্দেশ করেছেন। তাদের পাশে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিৎ।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়