ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে জামানত বাজেয়াপ্ত ৭ প্রার্থীর


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০-১-২০২৪ দুপুর ৩:৫৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১০ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।এই নির্বাচনে বাঁশখালী আসনে প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়াতে জামানত হারিয়েছে ওই ৭ প্রার্থী। ৭ জানুয়ারি সকাল ৮ টা থেকে সারাদেশের ন্যায় চট্টগ্রাম -১৬ (বাঁশখালী) আসনে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ওইদিন ভোট গ্রহণ সম্পন্ন করে প্রত্যেক কেন্দ্রের ফলাফল সংগ্রহ শেষে রাতে ৮ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জেসমিন আক্তার আনুষ্ঠানিক ভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ঘোষিত বেসরকারি ফলাফলে চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি ঈগল প্রতীকে ৫৭ হাজার ৪৯৯ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ কবির লিটন ট্রাক প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ২২০ ভোট।

এই আসনে যে ৭ প্রার্থী জামানত হারিয়েছেন তাঁরা হলেন, ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কংগ্রেস পার্টির প্রার্থী জিল্লুর করিম শরীফি ডাব প্রতীকে পেয়েছেন ৮৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা খালেকুজ্জামান বেঞ্চ প্রতীকে পেয়েছেন ২৯৩ ভোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রার্থী ডা.আশীষ কুমার শীল কুঁড়েঘর প্রতীকে পেয়েছেন ৩১১ ভোট, ইসলামি ঐক্যজোট প্রার্থী শফকত হোসাইন চাটগামী মিনার প্রতীকে পেয়েছেন ১১৪ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মহিউল আলম চৌধুরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ১১২৫ ভোট, ইসলামীক ফ্রন্ট প্রার্থী আব্দুল মালেক আশরাফী চেয়ার প্রতীকে পেয়েছেন ৫০৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মামুন আবসার চৌধুরী আম প্রতীকে পেয়েছেন ১০৬ ভোট। নির্বাচনে প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়াতে উল্লেখিত ৭ প্রার্থী  জামানত হারিয়েছে বলে উপজেলা সহকারী রিটার্নিং কার্যালয় সুত্রে জানা গেছে।

উল্লেখ্য, বাঁশখালী আসনে নারী- পুরুষ সর্বমোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ৭৭৫ ভোট। ঘোষণাকৃত ফলাফল অনুযায়ী সর্বমোট রেকর্ড হয়েছে ১ লাখ ২৯ হাজার ২২৩ ভোট। তন্মধ্যে  বৈধ সংখ্যা ৯২ হাজার ২৫৫ ভোট, বাতিলকৃত সংখ্যা ৩৬ হাজার ৯৬৮ ভোট। এই আসনে ভোট গ্রহণ শেষ হওয়ার আগ মুহূর্তেই আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির