ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কোটালীপাড়ায় বিজয় র‍্যালি অনুষ্ঠিত


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ১০-১-২০২৪ দুপুর ৩:৫৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করায় বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

 বুধবার (১০ জানুয়ারি)  সকাল ১১ টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে   একটি বিজয় র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এসে মিলিত হয় । 

এই বিজয় র‍্যালিতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি নাদের আলি মিয়া, মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, কৃষ্ণ প্রসাদ মজুমদার,  যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, ও সাবেক পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক ও  পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, সদস্য জাহাঙ্গীর হোসেন খান, প্রচার সম্পাদক হান্নান শেখ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল তাজ, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, সদস্য এস এম ইস্রাফিল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি মোঃ কামরুল হাসান শাহ, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সহ-সভাপতি  নজরুল ইসলাম হাজরা মন্নু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, যুবলীগ নেতা ভিপি কাইয়ুম শেখ, এ্যাড তাজুল ইসলাম, বুলবুল আহম্মেদ হাজরা, উপজেলা ছাত্রলীগ সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিজয় র‍্যালি শেষে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ