ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

চলনবিলে অভিযান চালিয়ে প্রায় ৩০ কিলোমিটার খাল দখলমুক্ত


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১০-১-২০২৪ দুপুর ৪:০

নাটোরের সিংড়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলনবিলের সিংড়া অংশের বিভিন্ন জায়গায় এই অভিযান চালানো হয়।

এসময় খাল দখলকারী একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে চারটি শ্যালো মেশিন। খালে অবমুক্ত করা হয়েছে ২০ লাখ টাকার মাছ।

সিংড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় চলনবিলে সরকারি খাল দখলমুক্ত করতে অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান। প্রথমে হুলহুলিয়া-সারদানগর খালে অভিযান চালিয়ে খালের ১০ কিলোমিটার অংশ দখলমুক্ত করা হয়। এই খাল দখল করে শুকিয়ে মাছ শিকার করায় ভুলু সরদার নামের একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা ও একটি শ্যালো মেশিন জব্দ করা হয়। পরে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলনবিলের তিশিখালী খালে অভিযান চালিয়ে ডাহিয়া ও হিজলী বিল পর্যন্ত আরও ২০ কিলোমিটার খাল দখলমুক্ত করা হয়। এই খাল থেকে আরও তিনটি শ্যালো মেশিন জব্দ করে প্রশাসন। এই খালে অবমুক্ত করা হয় প্রায় ২০ লাখ টাকার দেশি প্রজাতির মাছ।

অভিযানে নেতৃত্ব দিয়ে সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান জানান, চলনবিলের বিভিন্ন খালবিল দখলমুক্ত করতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, বিএডিসি সিংড়া জোনের সহকারী প্রকৌশলী মানিক রতন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক