আক্কেলপুরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে আলোচনা
জয়পুরহাটের আক্কেলপুরে এই অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের মহীতুড় গ্রামে এই প্রকল্পের আওতায় স্থানীয় কৃষকদের নিয়ে অনুষ্ঠানটি বাস্তবায়ন করে আক্কেলপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান হেসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জয়পুরহাট খামারবাড়ির উপ-পরিচালক রাহেলা পারভীন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ শামীম, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এনামুল হক, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের বগুড়া অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ আখেরুর রহমান প্রমুখ।
বিগত অর্থবছরে এই উপজেলায় তেল জাতীয় ফসল উৎপাদন হয়েছিল প্রায় ২ হাজার ১’শ ৫০ হেক্টর জমিতে। এই অর্থবছরে আক্কেলপুরে তেল জাতীয় ফসল উৎপাদন হয়েছে প্রায় ২ হাজার ৪’শ ১০ হেক্টর জমিতে। যা বিগত বছরের তুলনায় প্রায় ২’শ৬০ হেক্টর বেশি।
এসময় বক্তারা বলেন, ভোজ্য তেলের মাত্র ১২ শতাংশ দেশে উৎপাদিত হয়, বাকি ৮৮ শতাংশ ভোজ্য তেল আমদানি করতে হয়। এই আমদানি নির্ভরশীলতা কমাতে সরকার সরিষা ফসলের আবাদ বৃদ্ধি করে আগামী তিন বছরের মধ্যে ৪০ শতাংশে উৎপাদন উন্নতির লক্ষমাত্রা স্থির করেছে।
বক্তারা তাদের বক্তেব্যে কৃষদের তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সহায়তার পাশাপাশি বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়