ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ব্রীজের একাংশ দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১১-১-২০২৪ দুপুর ৩:৪৫

লালমনিহাটের পাটগ্রাম উপজেলার সানিয়াজান নদীর ব্রিজের পাশের খাল দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১১জানুয়ারী) দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে স্থানীয় এক ব্যবসায়ী বাউরা বাজারের সানিয়াজান নদীর পশ্চিম  মাথার ব্রিজসংলগ্ন এলাকায় নদীর গতি প্রবাহ বাঁধার সৃষ্টি করে খাল ও ব্রিজের একাংশ দখল করে পাকা দোকান নির্মাণ করছেন। স্থাপনার কাজটি চলমান রয়েছে। এতে নদীর পানি বৃদ্ধি পেলে সানিয়াজান নদীর ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।

খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলার বাউরা বাজারের সানিয়াজান নদীর উপরে নির্মিত ব্রিজের ২০ ফিট ভিতরে অবৈধভাবে দখল করে দোকান ঘর নির্মাণ করছেন স্থানীয় এক ব্যবসায়ী আসাদুল ইসলাম। এরপর স্থানীয় এক সাংবাদিক আবু সাঈদ (৪৫) অবৈধ স্থাপনার ছবি ধারণ করতে গেলে ব্যবসায়ী আসাদুল ইসলাম ও তার লোকজন সাংবাদিকের উপর চড়া হয়ে মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে লাঞ্চিত করে। এ ঘটনায় সাংবাদিক আবু সাঈদ পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

বাজার ব্যবসায়ীরা জানান, আসাদুল ইসলাম অবৈধভাবে ব্রিজের পাশে খাল দখল করে দোকার নির্মাণ করছে। স্থানীয় প্রশাসন দেখেও না দেখার ভান করছেন। স্থানীয় সাংবাদিক আবু সাঈদ বলেন, অবৈধ স্থাপনার নির্মাণের খবর পেয়ে ছবি তুলতে গেলে আসাদুল ইসলাম ও তার লোকজন বাধা প্রদান করে আমার ফোন কেড়ে নেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। 

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, সাংবাদিককে লাঞ্ছিতর ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম বলেন,অবৈধ স্থাপনা নির্মান নিয়ে একটি অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি